, ,

শিরোনাম :
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী গৌরনদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ জজ

বরিশালে নানা আয়োজনে নবান্ন উৎসব-১৪২৪ পালিত।

dynamic-sidebar

বৈরি আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে নবান্ন উৎসব-১৪২৪ পালিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নগরের সার্কিট হাউজের জেলা প্রশাসক মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান এ উৎসবের উদ্বোধন করেন। এরপর এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আহসান মাহমুদ রাসেল ও মাহমুদা কুলসুম মনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক, ডিজিএফআইয়ের প্রধান কর্নেল শরিফ, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল কালাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মো. মনির হোসেন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন প্রমুখ।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net