শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৫

বিশ্বের ২৮ ইয়ং লিডার্সের একজন বরিশালের সোহান!

বিশ্বের ২৮ ইয়ং লিডার্সের একজন বরিশালের সোহান!

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :: আজ ১৭ নভেম্বর বিশ্ব দর্শন দিবস। দিবসটি উপলক্ষ্যে ইয়ং লিডার্স ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বোর্ড বিশ্বের ২৮ জন যুব সংগঠককে ২০১৮-১৯ সালের এওয়ার্ড প্রোগ্রামের জন্য নির্বাচন করেছে। ২৮ জন আত্মপ্রত্যয়ী বিশ্ব যুব নেতার তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের তরুণ সংগঠক সোহানুর রহমান।

ঝালকাঠির নথুল্লাবাদ গ্রামে জন্ম হলেও বরিশাল নগরে সাংগঠনিকভাবে বেড়ে ওঠা ২২ বছর বয়সী সোহানুর রহমান বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের প্রধান নির্বাহী এবং ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্নয়ক হিসেবে যুবদের রাজনৈতিক ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছেন।

বরিশালের ছেলে সোহানুর বাংলাদেশ শিশু সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি গত বছর মরক্কোর মারাকাশে কপ ২২ জলবায়ু সম্মেলনে ইয়ূথ ফর ওয়াটার এন্ড ক্লাইমেট সম্মানজনক পুরুস্কারে ভূষিত হন। সুইডেনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ এই আন্তর্জাতিক এওয়ার্ডের উদ্যোক্তা ছিল।

এ সম্মাননা অর্জনের পর সোহানুর রহমান ইউনাইটেড নিউজকে জানান, ‘আমি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে গেছি। সে পথ চলা একেবারে কুসুমাস্তীর্ণ ছিলনা। কখনো এওয়ার্ড পাব বলে কাজ করিনি। সফলতার জন্য না দৌড়িয়ে নিজের দায়িত্ব পালন করে যেতে পারলে সফলতাই একদিন আমার পিছনে দৌড়াবে। এটাই আমাদের কমন ফিলোসফি, যদিও আমি সফল নই স্বার্থক হতে চাই মানুষের জন্য কাজ করে’।

এদিকে ইয়ং লিডার্স ফর ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২ বছর ধরে তারা বিশ্বের সেরা যুব নেতাদের কার্যক্রমকে স্বীকৃতি দেয়ার জন্য কাজ করে আসছে। এরই অংশ হিসেবে আজ বিশ্ব দর্শন দিবসে ২৮ জন বিশ্ব যুব নেতার নাম ঘোষণা করা হয়েছে যারা ২০১৮-১৯ মেয়াদে এওয়ার্ড প্রোগ্রামের জন্য ইন্টারন্যাশনাল বোর্ড কর্তৃক নির্বাচিত হলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net