মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৬

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি – গয়েশ্বর

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি – গয়েশ্বর

dynamic-sidebar

ঢাকাঃ


দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।আজ রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মৎস্যজীবী দলের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে যতই স্বপ্ন দেখুক, দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না।
তিনি বলেন, সরকারি দল ভোট চেয়ে বেড়াচ্ছে, অন্যদিকে বিএনপিকে দাঁড় করিয়ে রেখেছে আদালতের বারান্দায়। সামনের দিনে বিএনপির বড় বড় কর্মসূচি আসবে। সে কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি আসতে পারে।এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, দলের নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি কোনো প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net