, ,

শিরোনাম :
উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বরিশালে গণসাক্ষর সংগ্রহ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বরিশালে গণসাক্ষর সংগ্রহ

dynamic-sidebar

‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’’ শ্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বেলুন-ফেস্টুন উড়িয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে দিবসের কর্মসূচীর উদ্ধোধন করেন প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। পরে সেখানে দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরিশালের আয়োজনে জেলা প্রশাসন ও সনাক-টিআইবি বরিশালের সহযোগীতায় দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল দুর্নীর্তি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, সনাক বরিশাল সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে দুর্নীতি বিরোধী গণসাক্ষর সংগ্রহ এবং পরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net