, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবিতে মানববন্ধন

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবিতে মানববন্ধন

dynamic-sidebar

ঢাকাঃ


নির্মাণাধীন স্বপ্নের পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবিতে মানববন্ধন হয়েছে।আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তাঁতী লীগ ও আওয়ামী সাংস্কৃতিক জোট।‘পদ্মা সেতু নামের পরিবর্তে শেখ হাসিনা সেতু নামকরণ চাই’ শীর্ষক স্লোগানে আয়োজিত এ কর্মসূচি সমন্বয় করেন তাঁতী লীগ নেতা কাজী মোশাররফ হোসেন।এতে তাঁতী লীগের আরেক নেতা হারুন-উর-রশীদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো পদ্মা ও মেঘনা নদীর ওপর সেতু করার। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধা জয় করে বঙ্গবন্ধুর সেই ইচ্ছা পূরণ করছেন।‘তিনি দেখিয়ে দিয়েছেন যে পদ্মা সেতু একটি নয়, আরও দু’চারটি পদ্মা সেতু করার ক্ষমতা রাখেন তিনি।’হারুন-উর-রশীদ বলেন, ১৬ কোটি মানুষের প্রাণের দাবি পদ্মা সেতুর নাম হবে শেখ হাসিনা সেতু। এতে সেতুটির নামও সুন্দর হবে, ১৬ কোটি মানুষের আশাও পূরণ হবে।এ দাবিতে কয়েকদিনের মধ্যে সব মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net