রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১

শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ হোসাইন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি মহাসড়ক নির্মানের সিধান্ত প্রধানমন্ত্রীর গৌরনদীতে বিষপানে কিশোরী গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক রাক্ষুসি আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০ বাড়ি বিলীন তফসিলের আগেই বরিশাল সিটিতে আগাম ভোটের আবহ দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা
বাংলাদেশ যুব গেমস’র বরিশালে প্রতিযোগীতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ যুব গেমস’র বরিশালে প্রতিযোগীতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

dynamic-sidebar

জে. খান স্বপন : বাংলাদেশ যুব গেমস-২০১৮’র বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়বাত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও সাংগঠনিক কোর কমিটি, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা, বাংলাদেশ যুব গেমস-২০১৮।

সংবাদ সম্মেলনে যুব গেমস প্রতিযোগিতা-২০১৮ এর বিভাগীয় পর্যায়ের বাছাইয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরুল আলম।

তিনি জানান, আগামী ৮ জানুরারী বেলা ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়বাত স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার ছাড়াও জিআইজি ও পুলিশ সুপার এবং জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন।

উদ্বোধনের দিন বরিশাল, ভোলা, বরগুনা ও ঝালকাঠীর ৪৯ বালক ও ৫৩ বালিকা এ্যাথলেটিকস খেলায় অংশ নিবে।

এ প্রতিযোগীতায় বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ১৭ বছরের নিচে কয়েক শত খেলোয়ার ১১টি ইভেন্টে ( বুটবল, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টান, কারাতে, সুমিং, বক্সিং, দাবা, টেবিল টেনিস) অংশ নিবে।

এছাড়া প্রতিযোগীতায় পটুয়াখালী থেকে হকি, বরিশালথেকে আরচ্যারী ও পিরোজপুরথেকে শ্যূটিং’র একটি মাত্র টিম আসায় এই টিম গুলো কেন্দ্রিয় পর্যায় প্রতিযোগীতায় অংশ নিবে বলে জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরুল আলম।

আগামী ১৩ জানুয়ারী পর্যন্ত প্রতিযোগীতা চলবে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো, বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুল আলম নূরু, সোনালী অতিত ক্লাবের সভাপতি মজরুল আহসান ফেরদৌস, বিভাগীয় ক্রীয়া সংস্থার যুগ্ম সম্পাদক যতিন দাস ও মুরসিদ আরেফিন, কোষাধ্যক্ষ মজিবুল হক প্রমুখ।

উলে¬খ্য, এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদ খুঁজে বের করতে দেশে প্রথম বারের মতো যুব গেমস আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অনুর্ধ্ব ১৭ বছর বয়সী বালক এবং বালিকাদের অংশগ্রহণে আয়োজিত হবে ২১টি প্রতিযোগিতা (ইভেন্টগুলো হলো সাঁতার, ফুটবল, হকি, বাস্কেটবল, এ্যাথলেটিকস, হ্যান্ডবল, ভলিবল, শ্যুটিং, মুষ্টিযুদ্ধ, কারাতে, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন, স্কোয়াশ, তায়কোয়ানডো, কুস্তি, জুডো, উশু, ভারোত্তোলন এবং আরচ্যারী)। এর মধ্যে বরিশালে বিভাগে ১৪টি ইভেন্ট রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net