শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩০

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
ঈদে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’

ঈদে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’

dynamic-sidebar

ঈদে আসছে উত্তম আকাশ পরিচালিত নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।

গতকাল ছবিটি জনসমক্ষে প্রদর্শনের জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

ঈদে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে ছবির নামও নিবন্ধন করা হয়েছে।

ছবির প্রযোজক সেলিম খান জানিয়েছেন, এখন ছবিটি ঈদে মুক্তি দেওয়ার সব প্রস্তুতি শুরু করবেন তাঁরা।

সেলিম খান বলেন,আমরা ছবিটি ঈদের সময় মুক্তি দিতে চেয়েছিলাম। চলতি মাসের শুরুতে আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম, গতকাল ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এরই মধ্যে আমরা ছবিটি প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করিয়েছি ঈদে মুক্তির জন্য।

ছবিটি এখন ঈদে মুক্তি দিতে আর কোনো বাধা রইল না।

ছবিটি নিয়ে আশা প্রকাশ করে পরিচালক উত্তম আকাশ বলেন, আমি মনে করি, এই ঈদে ছবিটি দর্শকপ্রিয়তার শীর্ষে থাকবে। কারণ দর্শক একই ঘরানার অ্যাকশন ছবি দেখতে দেখতে বিরক্ত,এই ছবিতে তারা ভিন্ন কিছু পাবে। এই ছবিতে আমি কমেডি, অ্যাকশন, ভালোবাসা, পারবারিক বন্ধন, শিক্ষণীয় বিষয় সবই রেখেছি।

” চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ” শাকিব খান ও শবনম বুবলী জুটির পঞ্চম ছবি। এর আগে তাঁরা ‘বসগিরি,” শুটার “, “অহংকার” ও ‘রংবাজ’ নামে চারটি ছবিতে অভিনয় করেছেন।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রডাকশন।

শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net