বরগুনার তালতলীতে শনিবার রাতে মোঃ লিটন হাওলাদার (৩০) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশ উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের মৃতঃ হাকিম হাওলাদারের পুত্র মোঃ লিটন হাওলাদারকে পঁচাকোড়ালিয়া স্লুইজ গেজ বাজারের বাবুল মিস্ত্রির দোকানের সামনে থেকে গাঁজাসহ আটক করা হয়।
ওসি পুলক চন্দ্র রায় জানান, মোঃ লিটন হাওলাদার দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply