, ,

শিরোনাম :
মেরামতের মাস যেতেই ফের খানাখন্দে একাকার হাসপাতালের সামনের সড়ক

মেরামতের মাস যেতেই ফের খানাখন্দে একাকার হাসপাতালের সামনের সড়ক

dynamic-sidebar

জনদূর্ভোগ লাঘবে কলাপাড়া হাসপাতালের সামনের সড়কটি মেরামত করেছিল পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু মাস যেতেই ফের খানা-খন্দে একাকার হয়ে গেছে। স্থানীয়রা জানান, রাস্তায় পানি জমে এমন দশা হয়েছে। আগে পানি অপসারনের ব্যবস্থা করতে হবে। নইলে মেরামত করে কোন কাজে আসবেনা। আর তাই হলো। এখন যাত্রীবাহী যানবাহন চলাচলে ভোগান্তির শেষ নেই। রোগীরা পড়েছে চরম দুর্ভোগে। কারণ হাসপাতালে ঢুকতে প্রবেশদ্বারেই খানাখন্দে একাকার। মাত্র দুই শ’ মিটার সড়কের এমন বেহাল দশায় এখন জনদূর্ভোগ চরমে। যদিওবা এ মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের। কিন্তু পৌর এলাকার মধ্যে হওয়ায় নাগরিকরা দুষছেন পৌরকর্তৃপক্ষকে। সে কারণে পৌরসভা মাস খানেক আগে মেরামত করে দেয়। কিন্তু পানি অপসারনের কোন পথ না থাকায় সড়কটিতে পানি জমে ফের খানা-খন্দে একাকার হয়ে গেছে। কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, সড়কটি পৌরসভার নয়। সড়ক ও জনপথ বিভাগের। তারপরও জনভোগান্তি লাঘবে জরুরি মেরামত করা হয়েছিল। পানি জমে এমন অবস্থা হয়েছে। স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা করার পরিকল্পনা নেয়া হয়েছে। তখন আর ভোগান্তি থাকবেনা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net