নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারী বিএম কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগ স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার ও পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় বসবাসকারী সরকারী বিএম কলেজের বিভিন্ন ব্যাজের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি বি এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগের সাবেক ছাত্র মাই টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক মাহবুব সৈকত, সানওয়ার রিয়েল স্ট্যাট এন্ড ডেভলপার এর জি এম মোঃ আমিনুল ইসলাম মিজান, এশিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক সুমন এবং ন্যাশনাল ব্যাংকের সিনিয়র অফিসার শারমিন সুলতানা মিথিলার উপাস্থাপনায় অনুষ্ঠানে অতীশ দীপন্ঙকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জনাব মুহিবুল হাসান, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান মুন্না বক্তব্য রাখেন।
সভায় সরকারী বিএম কলেজ সমাজ বিজ্ঞান বিভাগ ২৫ বছর পদার্পন করায় ’রজত জয়ন্তি’ পালন করার সিদ্ধান্ত হয়। এ উপলক্ষ্যে আগামী ১৪ জুন, ২৮ রমজান বরিশালে এক মতবিনিময় সভা এবং ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply