মুলাদীতে রান্না করে ঘরে রাখা খাবার খেয়ে একই পরিবারের তিন জন অজ্ঞান হয়ে পড়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের মোস্তানবাজার এলাকার মৃত সোহরাব সরদারের তিন সন্তান খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সোহরাব সরদারের স্ত্রী জানায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি তরকারি রান্না করে ভোররাতে খাওয়ার জন্য রেখে দেন। সময় স্বল্পতার কারণে তিনি ডিম ভাজি দিয়ে সেহরী খান। বুধবার সকাল ৯টার দিকে তার ছেলে তায়েছ (১২), তোহা (৬) এবং মেয়ে সেতু (১৮) ওই তরকারি দিয়ে ভাত খায়। খাওয়ার পর পর তিনজনই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সাইয়েদুর রহমান জানান খাবারের সাথে ঔষধ মিশ্রিত থাকায় বিষক্রিয়ায় তারা অজ্ঞান হয়ে পড়েছে। সোহরাব সরদারের স্ত্রীর ধারণা রান্না করা তরকারি সাথে কে বা কাহারা অজ্ঞান করার ঔষধ মিশ্রিত করে থাকতে পারে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply