আমতলীর সোনাখালী গ্রাম থেকে বুধবার গভীর রাতে আব্দুল হক হাওলাদারের বাড়ী থেকে ৩ জুয়ারিকে আটক করেছে আমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আঠার গাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আব্দুল হক হাওলাদারের বাড়ীতে বুধবার গভীর রাতে এসআই রাসেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সোনাখালী গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে মো: খবির হাওলাদার (৪০) একই গ্রামের আমিন শাহ পঞ্চায়েতের ছেলে আনোয়ার পঞ্চায়েত (২২) ও শাহজাহান খানের ছেলে মো: শাহাবুদ্দি (৪০)কে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে তাস ও নগদ ৯ হাজার ১শ’ ৯০ টাকা জব্দ করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply