বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৯

বরিশালে ১ মেয়র ও ১৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বরিশালে ১ মেয়র ও ১৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১ জন মেয়র ও ১৭ জন কাউন্সিলর এবং ২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।
খেলাফত মজলিসের মেয়র প্রার্থী অধ্যাপক একে এম মাহবুব আলম তার মনোনয়ন প্রত্যাহার শেষে বলেন, দেশ ও জাতীর স্বার্থে এবং ২০ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি। এসময় তিনি বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সমর্থন দিয়েছেন বলে জানান।
প্রধান রিটার্নিং অফিসার মো. মুজিবুর রমান জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার সকাল ১১টায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন খেলাফত মজলিসের মেয়র প্রার্থী অধ্যাপক একে এম মাহবুব আলম। এ ছাড়া ১৭ জন সাধারণ কাউন্সিলর এবং ২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তিনি আরো জানান, ১০ জুলাই প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে। এরপর প্রার্থীরা নির্বাচন কমিশনের শর্ত মেনে প্রচার-প্রচারনা চালাবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net