শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৪

শিরোনাম :
নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২
বরিশাল সিটি নির্বাচন: উৎসব মূখর পরিবেশে ৬ মেয়র ও ১২৯ কাউন্সিলর প্রার্থীদের গনসংযোগ ও প্রচারণা

বরিশাল সিটি নির্বাচন: উৎসব মূখর পরিবেশে ৬ মেয়র ও ১২৯ কাউন্সিলর প্রার্থীদের গনসংযোগ ও প্রচারণা

dynamic-sidebar

শামীম আহমেদ,বরিশাল॥ বরিশাল সিটি নির্বাচনকে ঘিড়ে উৎসব মূখর পরিেেবশে ৬ মেয়র ও ১২৯ কাউন্সিলর প্রার্থীরা গন সংযোগ ও প্রচারণা চালাচ্ছে। এতে করে ভোটের মাঠে সাড়া পড়েছে। প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা দিনভর গণসংযোগ চালাতে পারলেও প্রচারের মাইক ব্যাবহার হবে দুপুর ২টা থেকে রাত ৮টা অবধি সময় বেধে দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তিনি এখন পর্যন্ত কোন ইশতেহার ঘোষণা করেনি। নগরবাসির প্রয়োজনীয় বিষয়গুলো তিনি সমাধান করবেন বলে জানান। অপরদিকে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলে জানিয়েছেন। সেখানেও নগরীর উন্নয়নের কথাই থাকবে বলে জানান। আর ভোটের পরিসংখ্যানে তৃতীয় অবস্থানে থাকা দাবীদার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রাথী ওবাইদুর রহমান মাহবুব ১৬ দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। সেখানে তিনি দুর্নীতি ও মাদক মুক্ত নগরীর কথা বলেছেন।
(জাপা) লাঙ্গল প্রার্থী ইকবাল হোসেন তাপসের মুখপাত্র কেন্দ্রীয় জাপা ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল বলেন জাতীয় পার্টি বরিশাল নগরীতে ৩৫/ ৪০ হাজার ভোট রয়েছে তাদের তারা কোন স্থান দাবী না করলেও প্রতিদ্বন্দিতায় থাকবেন।
এছড়া আগামী ১৪ই জুলাই জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ইস্তেহার ঘোষনা করবেন ।
প্রচার-প্রচারনার দ্বিতীয় দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর জেল গেট এলাকা থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গন সংযোগ শুরু করেন।
এসময় মজিবর রহমান সরোয়ার ইলেক্টনিক্্র ও প্রিন্ট মিডিয়ার প্রশ্নের জবাবে বলেন নির্বাচন কমিশন নির্বাচনী আচরন বিধিতে ধানের শীষের প্রার্থীর সাথে বৈষম্য আচরন চালু করেছে।
তিনি বলেন বিএনপি প্রচারের প্রথমদিন দলীয় কার্যলয়ের সামনে থেকে গনসংযোগ শুরু করলে মডেল কোতয়ালী থানা পুলিশের বাধার সম্মুখিন শিকার হন।
আর অন্যদিকে আওয়ামীলীগের নৌকার প্রতীকের সমর্থনে রাস্তা জ্যাম করে মিছিল করছেন সেখানে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
এব্যাপারে তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তিনি আশা করেন সরকার বরিশালে সুষ্ট নির্বাচন সম্পূর্ণ করতে নিরপক্ষতা অবলম্বন করবেন।
তিনি আরো বলেন যতই বাধা বিপত্তি আসুক বিএনপি সিটি নির্বাচনে জনগনের ভোটের অধিকারের জন্য নির্বাচনে লড়াই করবে।
অপরদিকে বেলা ১২টার দিকে জাতীয় পার্টি (এরসাদ) মনেনিত প্রার্থী ইকবাল হোসেন তাপস নগরীর পোটরোর্ড রসুলপুর কলোনী,কলাপট্রি,আইডিয়াল কলেজ নিউ সদরঘাট সড়কে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গন সংযোগ করেন। এছাড়া তারা বিকালে নগরীর বগুড়ারোডের নুরিয়া স্কুল সহ কয়েকটি নির্বাচনী সভা করবেন।
জার্তীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন আমরা সিটি নির্বাচন সম্পূর্ণভাবে নিরপক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশন পরিচালনা করবেন বলে তিনি বিশ্বাষ করেন।
কেহ যদি জোড় পূর্বক ভোটারের ভোট হরন করার চেষ্টা করে তাহলে জাতীয় পাটিৃ ছেড়ে কথা বলবে না।
এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাস্তে হাতুড়ীর মনোনিত প্রার্থী এ্যাড. একে আজাদ নগরীতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরীতে লাল পতাকা নিয়ে প্রচারনা মিছিল করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা পতীকের প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুব তার অনুসারী ভক্ত ও সমর্থকদের সাথে নিয়ে সকালে নগরীর সাগরদী পুল থেকে রুপাতলী ও আশপাশে গন সংযোগ করেন।
এছাড়া তারা বিকালে সাগরদী মাদ্রাসা ও নাজির মহল্লা এলাকায় নির্বাচনী পথ সভা করবেন বলে প্রাথীর মুখ পাত্র কেএম শরিয়তউল্লাহ জানান।
সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী সকাল থেকে নগরীর চক বাজার,ফলপট্রি, গ্রিজ্জামহল্লা,ফজলুল হক এ্যাভিনিয় সড়কে গন সংযোগ করেন বলে প্রার্থী নিজেই এ তথ্য প্রকাশ করেন।
সিটি নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডের সাধারন ও সংরক্ষিত নতুন ও পুরাতন কাউন্সিলর প্রার্থীরা যার যার নিজ এলাকায় ভোট প্রার্থনার জন্য পুরাদমে নেমে পড়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net