বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২

প্রধানমন্ত্রী আমার ফুফু, আমার বাবা মন্ত্রী- এটা কি আমার অপরাধ?

প্রধানমন্ত্রী আমার ফুফু, আমার বাবা মন্ত্রী- এটা কি আমার অপরাধ?

dynamic-sidebar

গতকাল বিকালে নগরীরর ২৭নং ওয়ার্ডের কোনা বাড়ি এলাকায় উঠোন বৈঠক করেন আ.লীগ মেয়রপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি বিএনপির মেয়র প্রার্থীর সমালোচনার প্রতি উত্তরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ফুফু এবং আমার বাবা মন্ত্রী, এটা কি আমার অপরাধ।

তিনি বলেন, বরং প্রধানমন্ত্রী আমার আত্মীয় হওয়ায় তার কাছ থেকে চেয়ে বরিশালে বেশি উন্নয়ন করতে পারবো।

এ সময় তিনি নগরীর উন্নয়ন হবে এমন প্রার্থীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

অপরদিকে বিকালে নগরীর বটতলা মসজিদে আসর নামাজ শেষে গণসংযোগ করেন বিএনপির মেয়রপ্রার্থী অ্যাড. মজিবর রহমান সরোয়ার। গণসংযোগ শেষে সরোয়ার এক প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো আছে। আমাদের দু’একজন গ্রেপ্তার করা হয়েছে। কিছু জায়গায় ঝামেলা শোনা যায়।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন, এটা ভোটের বছর যেন কোনো শঙ্কা না হয়। তারা যেভাবে বলেছেন এবং যদি সুষ্ঠু ভোটের চিন্তা করেন তাহলে ভোটের পরিবেশ ভালো থাকবে বলে তিনি জানান।
অন্যদিকে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস, বাসদের মেয়রপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ও জাতীয় পার্টির বিদ্রোহী মেয়রপ্রার্থী বশির আহমেদ ঝুনু নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net