, ,

শিরোনাম :
নৌকা প্রতীকের সমর্থন আদায়ের জন্য শহর থেকে বর্ধিত এলাকায় ছুটে চলছে কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজান

নৌকা প্রতীকের সমর্থন আদায়ের জন্য শহর থেকে বর্ধিত এলাকায় ছুটে চলছে কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজান

dynamic-sidebar

বরিশাল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল মহানগর আওয়ামীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ রোল মডেল সরকারের মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহÍ জন্য গনসংযোগ ও লিফলেট বিতরন করা সহ সাধারন মানুষকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবী জানিয়ে নগরীর শহর থেকে শুরু করে বর্ধিত এলাকায় দিন রাত ছুটে চলছে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও বাবুগঞ্জ-মুলাদী আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান।

আজ শুক্রবার বাদ জুম্মা প্রখর রৌদ্র উপেক্ষা নগরীর জামে কসাই মসজিদে মুসল্লী ও নামাজীদের মাঝে গনসংযোগ ও লিফলেট বিতরন করে নৌকা মার্কা প্রতীকের জন্য ভোট কামনা সহ বরিশালের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দু’হাত ধরে নগরবাশীর কাছে ভোট প্রার্থনা করেন।
মিজানুর রহমান মিজানের গনসংযোগে অনেক মুসল্লি মিজানের ব্যবহারে অনেক মুসল্লি আন্তরিকতা প্রকাশ করেন।
এসময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমানের সাথে ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইমদাদুল হক দুলাল,বঙ্গবন্দু ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন তালুকদার,কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আসাদুজ্জামান নিরব সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তারা নগরীর গ্রিজ্জামহল্লা থেকে শুরু করে বিভিন্ন সড়কে নৌকা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরন ও গনসংযোগ করেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net