, ,

শিরোনাম :
প্রতিশ্রুতি দিয়ে জনগনের সাথে ধোকাবাজি করতে চাই না : সাদিক

প্রতিশ্রুতি দিয়ে জনগনের সাথে ধোকাবাজি করতে চাই না : সাদিক

dynamic-sidebar

শামীম আহমেদ॥ আসন্ন ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর আনাচে-কানাচে,সর্বত্র ওয়ার্ডগুলোতে মেয়র থেকে শুরু করে সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রর্থীদের প্রচারনা তুঙ্গে উঠেছে।

প্রচার-প্রচারনার মাত্রা বৃদ্ধি পেলেও দলীয় সমর্থক ও কর্মীদের উৎসাহ উদ্দিপনা মাঠে দেখা গেলেও ভোটারদের ভিতর থেকে এখন পর্যন্ত তেমন কোন উৎসাহ দেখা মেলেনি।
আজ রবিবার বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ নগরীর সদর রোডের পথচারীদের সাথে গনসংযোগ করা কালে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ গনমাধ্যমকে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালের উন্নয়নে জনগন যাকে খুশি তাকে ভোট দেবে।
তিনি বলেন বরিশালের নির্বাচন সুষ্ঠু হবে।
সাদিক আরো বলেন প্রতিপক্ষ বিএনপি প্রার্থী যে অভিযোগ করেছে তার কোন ভিত্তি নেই।
আমাদের নেতা-কর্মী সমর্থকদের বলে দিয়েছি আচরন বিধি কোন প্রকার লংঘিত না হয়।
তিনি আরো বলেন বিএনপি অভিযোগ প্রমান করতে পারলে নির্বাচন কমিশন আছেন তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এসময় তিনি আরো বলেন আমি কোন প্রতিশ্রুতি দিয়ে জনগনের সাথে ধোকাবাজি করতে চাই না।
আমি উন্নয়নমূলক কাজের মাধ্যমে বরিশাল নগরবাশীকে সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র সদররোডে গনসংযোগকালে এসময় তার সাথে আরো ছিলেন গাজীপুরের নব নির্বাচিত মেয়র প্রার্থী জাহাঙ্গির আলম,বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম),কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার বাবলু, বরিশাল মহানগর সহ-সভাপতি এ্যাড. আফজালুর করীম সহ বিভিন্ন দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরীর সদররোড সহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net