, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বিসিসি নির্বাচনে ২০ নং ওয়ার্ডে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে ঠেলাগাড়ি মার্কার সমর্থকরা(ভিডিও)

বিসিসি নির্বাচনে ২০ নং ওয়ার্ডে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে ঠেলাগাড়ি মার্কার সমর্থকরা(ভিডিও)

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডে প্রকাশ্যেই চলছে আচরণবিধি লঙ্ঘন। ঠেলাগাড়ি মার্কার প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব সমর্থকদের নিয়ে রাস্তা আটকে মিছিল-সমাবেশ করছেন। একইসাথে ভোটারদে ঘরে ঘরে গিয়ে প্রশাসনের উচ্চপদে থাকা নিজের বড় ভাইদের পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছে, সোমবার (২৩ জুলাই) বিকেলে শতাধিক নারী কর্মীরা ২০ নং ওয়ার্ডে মিছিল ও শোডাউন করে ঠেলাগাড়ি মার্কার। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ওই নারী কর্মীদের মধ্যে অধিকাংশই ২০ নং ওয়ার্ডের বাসিন্দা নন বলে দাবী করেছেন এলাকায়। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও শোডাউন করতে দেখে কোতয়ালী মডেল থানার এসআই ফরিদ বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের কথা না শুনে শোডাউন ও মিছিল চালিয়ে যায় তারা। এব্যাপারে এসআই ফরিদের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি মিছিল করতে বাধা দিলেও তারা তা না শুনে মিছিল চালিয়ে যায়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিবেন বলে জানান তিনি।

এলাকায় জিয়াউর রহমান বিপ্লব ও তার সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করার প্রেেিত সামনে চলে এসেছে শ্রমিক লীগ নেতা কামাল সরদার ওরফে ফাঁসি কামাল গুম হওয়ার ঘটনা। ২০১৩ সালে সিটি নির্বাচনের কিছুদিন পরে নিঁখোজ হয়ে যান ফাঁসি কামাল। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কামাল সরদার। নির্বাচনে এস.এম জাকির হােসেন বিপুল ভোটে জয়ী হলে ুব্ধ হন জিয়াউর রহমান বিপ্লব। গুঞ্জন রয়েছে, কামাল সরদার যে ভোট পান তা মূলত জিয়াউর রহমান বিপ্লবের ভোট ছিল। সেই ভোট কামাল সরদার পওয়ায় বিরোধে লিপ্ত হন কামাল ও বিপ্লব। এই বিরোধ প্রকাশ্যে আসার কয়েকদিন পরই নিঁখোজ হয়ে যান কামাল সরদার ওরফে ফাঁসি কামাল। আজ পর্যন্ত ফিরে আসেনি কামাল।

ওদিকে ২০ নং ওয়ার্ডে শোডাউন-মিছিল করে উত্তপ্ত করে রাখায় হঠাৎ নির্বাচনী পরিবেশ খারাপ হচ্ছে। ভোটাররা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিপ্লবের কর্মীরা বাসায় এসে ঘরের প্রধানের নাম ও ঘরে কয়জন ভোটার রয়েছে তার তালিকা করে নিয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পরছে ভোটাররা। কেউ কিছু বরতেও পরছে না। যদি খারাপ কিছু করে ফেলে।

https://www.youtube.com/watch?v=08HnIrsV-uo

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net