অনলাইন ডেস্ক// বরিশালের মুলাদীতে পিতা-মাতার সাথে বিরোধের জেরধরে কন্যাকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ (২৪ জুলাই) মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের পশ্চিম চরকালেখান গ্রামের বাইলাকান্দি জোড়া ব্রিজ এলাকায় মৃত আলীম উদ্দীন ঢালীর পুত্র কালাম ঢালী ও তার স্ত্রীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত পাশ্ববর্তী বাড়ির সাবেক সেনা সদস্য শুকুর আহমেদ ঢালীর কন্যা শারমিন বেগমকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শুকুর ঢালী জানান পারিবারিক কলহের জেরধরে কিছুদিন আগে কালাম ঢালীর সাথে তার বিরোধ সৃষ্টি হয়। বিরোধের নিস্পত্তির লক্ষ্যে চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ বেপারীসহ স্থানীয় সালিশ মিমাংশায় কালাম ঢালীর পরিবারকে ৩ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। এতে কালাম ঢালী ও তার পরিবারের সদস্যরা চরম ক্ষিপ্ত হয়। শুকুর ঢালী ও তার স্ত্রীর অনুপস্থিতির সুযোগে মঙ্গলবার বেলা ৩টার দিকে কালাম ঢালী, তার স্ত্রী পারুল বেগম, পুত্র ইমরান ঢালী, পুত্রবধু তাসলিমা বেগমসহ ৭/৮জন লাঠি সোটা নিয়ে শুকুর ঢালীর বাড়িতে প্রবেশ এবং বেড়াতে আসা কন্যা শারমিন (২৫) কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় পথচারিরা শারমিনের গোঙ্গানির শব্দ পেয়ে সেখানে গেলে কালাম ঢালী ও তার লোকজন পালিয়ে যায়। পরে পথচারিরা শারমিনকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এরির্পোট লেখা পর্যন্ত শারমিনের জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন হাসপাতালে চিকিৎসক। এঘটনায় শুকুর ঢালী মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। এছাড়া কালাম ঢালী প্রায় ৩ বছর আগে নেশাগ্রহণের অভিযোগে তার নিজপুত্র ফারুক হোসেন ওরফে স¤্রাটকে দিন দুপুরে শ্বাসরোধ করে হত্যা করেছিলো বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এমন দুর্ধর্ষ ব্যক্তি যেকোনো সময় মানুষ হত্যা করতে পারে বলে মন্তব্য করেছেন চরকালেখান গ্রামের বাইলাকান্দি এলাকার সাধারণ মানুষ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply