বরিশালে নির্মানাধিন ভবনের সেপটিক ট্যাংকিতে আটকা পড়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ী মহল এলাকায় ঘটনাটি ঘটে। মো. নাছির উদ্দিন (৩৫) নামের আহত ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দ পট্টি এলাকার বাসিন্দা হারুন অর রশীদ (৪৫) ও সায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের মো. রাকিব হাওলাদার (২৫)। এদের মধ্যে রাকিব ওই এলাকার নয়ন হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়ার থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম কবীর জানান, সকাল সোয়া ৯টার দিকে দুই শ্রমিক সাপানিয়া কাজিবাড়ির সুলতান ফরাজীর নির্মানাধিন বাড়ীর সেপটিক ট্যাংকি পরিস্কার করতে যায়।
তারা অসাবধানতাবশত টেংকির ভেতরে নেমে আটকে পড়ে। এসময় ট্যাংকিতে সৃষ্ট গ্যাসে তারা গদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার আগে ওই দুই শ্রমিকের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটি যায় প্রতিবেশী নাছির উদ্দিন। ওই দুই জনকে উদ্ধার করতে গিয়ে তিনিও আহত হয়েছে।
বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানান, সেপটিক ক্যাংকি গত দুই মাস পূর্বে নির্মান করা হয়। গতকাল দুই শ্রমিক ওই সেপটিক ট্যাংকির ভেতরে অবস্থান নেয়। এর ফলে সেপটিক টেংকিতে সৃষ্ট গ্যাসের কারনে তাদের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়। তাদের দু’জনের শরীরই সাদাশে হয়ে যায়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply