বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮

বোরহানউদ্দিনে গঙ্গাপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

বোরহানউদ্দিনে গঙ্গাপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলার গংঙ্গাপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জুলাই উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফ আলী সবুজ ও সাধারন সম্পাদক আতিফ আসলাম রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নূরে আলম মৃধাকে আহ্বায়ক, এইচ এম নুরনবী হাজীকে ১ নং যুগ্ম আহ্বায়ক ও বাকিবিল্লাহ মৃধাকে সদস্য সচিব করে ২১সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত কমিটির ১নং যুগ্ম আহবায়ক এইচ এম নুরনবী হাজী বলেন, “আমাদের নতুন কমিটি অনুমোদন দেয়ায় আমাদের প্রিয় নেতা, বোরহানউদ্দিন-দৌলতখানের উন্নয়নের রূপকার, সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net