, ,

ঢাকা থেকে ফু দিলে বাক্সের মধ্যে ভোট পরে যাবে না : তাপস

ঢাকা থেকে ফু দিলে বাক্সের মধ্যে ভোট পরে যাবে না : তাপস

dynamic-sidebar

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে সমর্থন দেয়ার কথা ঘোষনা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

কিন্তু তার ঘোষনার পরও বৃহষ্পতিবার (২৬ জুলাই) সকাল থেকে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালিতে গনসংযোগকালে ইকবাল হোসেন (তাপস) বলেছেন, আওয়ামীলীগের সমর্থনের বিষয়টি আমি গনমাধ্যমে দেখেছি, আমার সাথে এ বিষয়ে কারো সাথে কোন যোগাযোগ হয়নি। তবে একটি মহল চেষ্টা করছে আওয়ামীলীগের সাথে তাদের নিজস্ব স্বার্থের দরদাম কষাকষি চালাচ্ছে, যা আমার উপলব্ধি। ব্যক্তিগতভাবে আমার হাতে এ ধরনের কোন নির্দেশনা পাইনি।

তাপসে আরো বলেন, আমার কথা হলো আওয়ামীলীগের যদি আমাদের সমর্থন প্রয়োজন হয়, তবে সেটা তো বরিশাল মহানগরে আমরা যারা আছি তাদের সমর্থন প্রয়োজন হবে। ঢাকা থেকে একটা ফু দিলে বাক্সের মধ্যে ভোট পরে যাবে না।ঢাকা থেকে কে কি বললো তাতে তো খুব বেশি ভোটে প্রভাব পরবে বলে আমার মনে হয় না।

তিনি বলেন, জাতীয় পার্টির সমর্থক ও ভোটারদের যদি দরকার প্রয়োজন পরে তবে আমাদের কাছেই তারা আসবে, আমাদেরকেই বলবে, আমরা তাদের সমর্থন দিবো।সুতরাং আওয়ামীলীগের আমাদের সমর্থন নেই সমর্থন কামনাও করে না। আমি আজকে একটি পত্রিকায় দেখেছি, সাদিক আব্দুল্লাহ বলেছে ওনারা যদি আসে তাহলে ওয়েলকাম না আসলে কোন সমস্যা নেই।

তাপস বলেন, আমি সকলকে বলবো সমর্থনের বিষয়টি একটি গুজব, জনগনকে বলবো এ কথায় কান দেয়ার দরকার নেই। আমরা মাঠে আছি গনসংযোগ করছি এবং সকল মানুষের একটি প্রত্যাশা আমি যেন মাঠে থাকি।

আরও বলেন, সমর্থনের বিষয়ে পার্টির চেয়ারম্যান যদি ঘোষনা দেয় আমার কাছে আসে তখন আমি দেখবো।পার্টির চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছিলো, উনি বলেছিলেন আমি একজনকে পাঠাবো তার নির্দেশনা মতো কাজ করো। তার সাথে আমার দেখা হয়েছে, কথা বলেছি, তিনি বলেছেন তোমার মতো তুমি কাজ করো।

এদিকে জাপার বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি একেএম মর্তুজা আবেদিন, চেয়ারম্যানের নির্দেশনা আমরা পেয়েছি। এরপর মহানগরের নেতারা বৈঠকও করেছি। সেই হিসেবে মহানগরের নেতারা আওয়ামীলীগকে সমর্থন দিয়ে কাজ করবে। যদি ইকবাল হোসেন তাপন চেয়ারম্যানের নির্দেশনার পরও প্রচারনা চালিয়ে থাকেন সেটা তাদের বিষয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net