, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
২০ বছর পর একসঙ্গে তিন মহা তারকা

২০ বছর পর একসঙ্গে তিন মহা তারকা

dynamic-sidebar

বিনোদন ডেস্ক : বলিউডের তিন মহা তারকা শাহরুখ খান, সালমান খান ও রানি মুখার্জী। বিশ্বের অন্যতম বড় এ ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দীর্ঘ দিন পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা। ২০ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে করণ জোহারের ব্লকবাস্টার ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এ তিন তারকা। সে ছবির মূল নারী চরিত্রে অবশ্য ছিলেন কাজল এবং প্রধান পুরুষ চরিত্রে ছিলেন শাহরুখ খান।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি মুক্তি পর ২০ বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে আর কোনো ছবিতেই দর্শক একসঙ্গে দেখতে পারেননি শাহরুখ খান, সালমান খান ও রানি মুখার্জীকে। তবে সম্প্রতি ছড়ানো গুঞ্জন সত্যি হলে, সেই ‍সুযোগ ফিরে আসছে খুব শিগগিরই। তবে এবার কোনা ছবির জন্য নয়। টেলিভিশনের পর্দায় একসঙ্গে হাজির হবেন বলিউডের এই তিন মহা তারকা।

বিষয়টা হচ্ছে, বলিউডের সুলতান সালমান খান সদ্য শেষ করেছেন তার টেলিভিশন শো ‘দশ কা দম’-এর শুটিং। এই শো-য়ের ফাইনাল এপিসোডে উপস্থাপক সালমানের সঙ্গে হাজির হবেন তার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও রানি মুখার্জী। তারা তিনজন নাকি এই শো-য়ের ফাইনাল এপিসোডে একসঙ্গে পরফর্মও করবেন।

এদিকে, মহাব্যস্ত সালমান খুব শিগগিরই শুরু করবেন তার ‘ভারত’ ছবির শুটিং। যেটিতে তার নায়িকা ক্যাটরিনা কাইফ। অন্যদিকে শাহরুখ ব্যস্ত তার ‘জিরো’ ছবির কাজ নিয়ে। ছবির শুটিং শেষ, চলছে পোস্ট প্রোডাকশন ও এডিটিংয়ের কাজ। আগামী ২১ ডিসেম্বর ‘জিরো’ মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে, রানি মুখার্জী অভিনীত শেষ ছবি ‘হেঁচকি’। এই মুহূর্তে তার হাতে কোনো কাজ নেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net