দক্ষিণ বঙ্গের শিংহ পুরুষ আবুল হাসানাত আবদুল্লাহর স্নেহধন্য তরুন নেতা আরিফিন মোল্লা বলেছেন, বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনাই সফল রাষ্ট্রনায়ক। বর্তমানে বাংলার দৃশ্যমান সব সফলতা তার হাত ধরেই হয়েছে।
সোমবার নগরীর চৌমাথার নবগ্রাম রোডের সড়ক নিজ অর্থায়নে সংস্কারের উদ্বোধন কালে সাংবাদিকদের এক বক্তব্যে তিনি এসব কথা বলেন । আরিফিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপে দেশ আজ জঙ্গী মুক্ত হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। দেশকে মাদক মুক্ত করতে নিজের দলের লোকদেরকেও ছাড় দেয়া হচ্ছে না। পদ্মা সেতু আজ দৃশ্যমান, অজপাড়াগাঁয়ে বিদ্যুতের আলো জ্বলছে, দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহ নদী ভাঙন থেকে রক্ষা করা হয়েছে । তিনি বলেন, শহর থেকে গ্রাম কেউ আজ কাঁচা রাস্তায় হাটতে হয় না, ৫০০ টাকা বেতনের বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ পূর্ণ বেতন ভোগ করছে, একসঙ্গে এত পরিমাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারি করার মতো সাহস একমাত্র তারই আছে।
বিএনপি- জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তারা শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে অনেক চেষ্টা করেছে। সফল হতে পারেনি। এ সময় তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করতে পুনরায় নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় আরিফিন মোল্লার ছোট ভাই মুন্না ওয়াহিদ সহ বরিশাল সদর উপজেলার আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply