শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫

শিরোনাম :
হোটেল ডে-নাইটে মরা মুরগী রান্নায় বাধা দেয়ার অপরাধে নারী কর্মচারীকে মারধর

হোটেল ডে-নাইটে মরা মুরগী রান্নায় বাধা দেয়ার অপরাধে নারী কর্মচারীকে মারধর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নথুল্লাবাদে হোটেল ডে-নাইট এ মরা মুরগী রান্নায় বাধা দেওয়ার অপরাধে মহিলা কর্মচারীকে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত নারী কর্মচারীকে উদ্ধার কওে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৭টায় এ ঘটনা ঘটে। চিকিৎসক জানিয়েছেন, আহতের মাথায় গুরুতর আঘাত ছিল এবং অপারেশন কওে তার মাথা থেকে লাকড়ির টুকরো বের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৬টায় কাজ করতে আসে নারী কর্মচারী সাথি আক্তার (৩০)। আসার পর তাকে মসলা বাটার জন্য বলে কর্মচারী রিপন। এ সময় কর্মচারী রিপনকে একটি মরা মুরগী কাটতে দেখে বাধা দেয় সাথি। এতে ক্ষীপ্ত হয়ে রিপন রান্না করার লাকড়ি দিয়ে পেটাতে থাকে। এক পর্যায় সাথির মাথায় আঘাত কওে লাকড়ি দিয়ে। এতে তার মাথা ফেটে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সাথি। অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত সাথি হাসপাতালের তৃতীয় তলায় মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছে। এদিকে এ ঘটনার পরপরই আঘাতকারী রিপন পালিয়ে যায়। তবে হোটেল মালিক ফায়জুর রহমান ফয়েজ ঘটনার প্রায় তিন ঘন্টা পর হোটেলে আসলেও আহত সাথির খোঁজখবর না নিয়ে রিপনের পক্ষে সাফাই গেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে তার বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে হোটেল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রায় দিনই হোটেলে মরা মুরগী রান্না করা হয়। ইতিপূর্বে আহত সাথি তাতে বাধা দিলে তাতে ক্ষীপ্ত হন হোটেল মালিক ফয়েজ। সূত্রটির ধারণা এরই জের ধরে গতকাল সকালে পুনরায় মরা মুরগী রান্নায় বাধা দিলে তাকে মারধর করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, বাস টার্মিনাল হওয়ায় দূও দূরান্ত থেকে যাত্রী বোঝাই পরিবহন গাড়ি এসে নথুল্লাবাদে নামে। ক্ষুধার্ত মানুষগুলো তড়িঘরি কওে খাবার খেতে হোটেলে ঢুকে।

এ সুযোগে মরা পশুর মাংস পরিবেশন করা হয় তাদের। মাঝে মধ্যে এ নিয়ে কথা কাটাকাটির ঘটনাও ঘটেছে একাধিকবার। অপরদিকে অন্যান্য হোটেলের তুলনায় খাবারের মান খারাপ হলেও দামে বেশি হওয়ায়ও কাস্টমারের সাথে তর্কাতর্কি নিত্যনৈমিত্তিক ঘটনা। স্থানীয় শ্রমিকরা একাধিকবার হোটেল মালিক ফয়েজকে বিষয়টি অভিযোগ আকাওে জানালেও তিনি তাতে কর্নপাত করেনি বলে অভিযোগ শ্রমিকদের। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net