, ,

শিরোনাম :
দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী
সকাল-সন্ধ্যায় বিন্দু বিন্দু শিশির : দুয়ারে কড়া নাড়ছে শীত!

সকাল-সন্ধ্যায় বিন্দু বিন্দু শিশির : দুয়ারে কড়া নাড়ছে শীত!

dynamic-sidebar

শহীদুল্লাহ সুমনঃ বদলে গেছে প্রকৃতি। গত কয়েকদিনের টানা বর্ষণের পর বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে শীতের উত্তরের হাওয়ার কাঁপন লেগেছে। গ্রামীণ এমনকি যান্ত্রিক শহরে শেষ রাতে কুয়াশায় ঢাকা পড়ছে। ভোরের শ্যামল বাংলা এখন কুয়াশার চাদরে মোড়া। সকাল-সন্ধ্যায় ঘাসের সবুজ গালিচায় বিন্দু বিন্দু শিশির পরতে শুরু করেছে। এতেই অনুভূতি হচ্ছে দুয়ারে হাতল নাড়ছে শীত।

ষড়ঋতুর দেশে শীত আসে উৎসবের আমেজ নিয়ে। সকালের সোনা রাঙা রোদ টিকড়ে পরে বরিশালের শ্যামল বাংলার মেঠোপথে। সারাদিন গরমের অনুভুতি হলেও বিকেলে পুনরায় শীত নেমে আসে। শীতে প্রকৃতি থেকে প্রচুর সুবিধা নেয় মানুষ। ভোরে ঘাস ও গাছের পাতায় দেখা মেলে টলমলে শিশির। গভীর রাতে টিনের চালে বাজে টপটপ শিশিরের শব্দ। হিমেল হাওয়ার সাথে বাগানে ও বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছও যেন সজীব ও সতেজ হয়ে উঠতে শুরু করেছে। শিশির স্নিগ্ধতায় কলাপাতার রঙও হয়ে উঠেছে উজ্জ্বল। এসবই শীতের চিত্র।

শীতে শিশির বিন্দু লেগে থাকে ধান গাছের পাতায়। সারাবছর ফুলহীন ছাতিম গাছেও এসেছে ফুল। এ ফুলের মৌ মৌ গন্ধে মিশে আছে শীতের আমেজ।

বরিশালের কৃষক বন্ধু সিরাজুল ইসলামের মতে, ফুলের মোহনীয় রূপ পাওয়া যায় শীতে। তাই বাহারি ফুলের দোলায় শীতে আমাদের চারপাশে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পায় বহুগুণ। বরিশালের বাজারে অল্প স্বল্প করে উঠতে শুরু করেছে শীতের সবজি। বাজারে ঢুকলেই চোখে পরছে হরেক রকম শীতের সবজি। ইতোমধ্যে শীতকালীন সবজির মধ্যে বাজারে উঠেছে বেগুন, ফুলকপি, পাতাকপি, মুলা, শিম ও লাউ। শীতকে ঘিরে বৃহত্তর দক্ষিণাঞ্চলের লেপ-তোষকের দোকানগুলোতেও ধরে আস্তে ভিড় বাড়ছে। নতুন নতুন অর্ডার নিচ্ছেন ব্যবসায়ীরা।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net