মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫

শিরোনাম :
এসএসসি শেষ করা হলো না রাফির

এসএসসি শেষ করা হলো না রাফির

dynamic-sidebar

টাঙ্গাইল সংবাদদাতাঃ


টাঙ্গাইলের খেজুরতলা এলাকায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এসএসসি পরীক্ষার্থী জুলফিকার নাঈম রাফি (১৬) নিহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে টাঙ্গাইল-চারাবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জুলফিকার সদর উপজেলার বাগবাড়ি গ্রামের নূর আলমের ছেলে। সে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল বাশার জানান, দুপুরে টাঙ্গাইল শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার চরাঞ্চলের তোরাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে অটোরিকশাটি খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুলফিকারের মৃত্যু হয়।

এছাড়া এ সময় অটোরিকশা চালকসহ দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলেও জানান এসআই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net