, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন

নেতাকর্মী শূন্য বরিশাল!

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : ঘনিয়ে এসেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে দলীয় মনোনয়ন ক্রয়-বিক্রয়ের পালা শুরু হয়। এখন চলছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে কেন্দ্রীয় নেতাদের আলোচনা পর্ব। যার ফলে বরিশালের সকল মনোনয়ন প্রত্যাশী নেতা ও অধিকাংশ কর্মী-সমর্থকরা রাজধানী ঢাকায় অবস্থান করছেন।

নেতারা তাদের দলীয় মনোনয়ন পাওয়ার আশায় আর কর্মী-সমর্থকরা তাদের পছন্দের নেতাদের কেন্দ্রে গুরুত্ব বাড়ানোর জন্য সাথে সাথে থেকে নেতার শক্ত অবস্থান জানান দিচ্ছেন। যার ফলে গোটা বরিশাল নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে। নেতা-কর্মী ও সমর্থকরা ঢাকায় অবস্থান করায় গোটা বরিশালজুড়ে নেই কোনো রাজনৈতিক কর্মকা-। চোখে পড়ছেনা রাজনৈতিক কোনো নেতা কিংবা কর্মীকে।

তার ফলে গোটা বরিশালের ভোটাররা চোখ রাখছেন টিভি কিংবা পত্রিকার পাতায়। কে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় মনোনয়ন। অপরদিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও বরিশালের বাহিরে থাকায় নগরীজুড়েও নীরব ভূমিকায় নেতাকর্মীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net