, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
গৌরনদীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

গৌরনদীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

dynamic-sidebar

শামীম আহমেদ, ॥ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলার গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান বেপারী ও বিএনপি নেতা শিপন হাওলাদারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন।

বঙ্গবন্ধুর ভাগ্নে, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপির হাতে বুধবার রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে বসে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতারা আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মিয়া গোলাম মনির, কামরুল ইসলাম দিলীপসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net