, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

হিরো আলমকে সংসদে দেখতে চান ‘সেফুদা’

dynamic-sidebar

বহুল আলোচিত অভিনেতা হিরো আলমকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান হালের আলোচিত-সমালোচিত সেফাত উল্লাহ ওরফে সেফুদা।

সেফুদা বলেন, হিরো আলমের মতো কেউ সংসদে আসুক এটি আমার বহুদিনের চাওয়া। কেউ তার এই আকাঙ্ক্ষায় বাধা সৃষ্টি করুক তা চান না সেফুদা। কেউ হিরো আলমকে বাধা দিলে ব্যালটের মাধ্যমে তার জবাব দেয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এ ইচ্ছার কথা জানান।

লাইভে সেফুদা বলেন, ‘আমি চাই হিরো আলম সংসদে যাক। কেউ যেন এই কাজে বাধা না দেয়। যত রকম জটিলতা যারা করবেন, তাদের চিহ্নিত করে রাখা হবে। ইউএনও থেকে শুরু করে টপ লেভেলের যেই হোক না কেন-জনগণ তাদের বিচার করবে। তবে বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে।’

বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু পাননি। এর পর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন। ইসিতে আপিল করেন হিরো আলম।

এর পর ৬ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হিরো আলমের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। ইসিতে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে আপিল করেন হিরো আলম।

গত সোমবার নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার হিরো আলমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।

এই নির্দেশ পেয়ে তিনি এখন সিংহ প্রতীক নিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন।

প্রসঙ্গত, ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম। তিনি এর আগেও স্থানীয় নির্বাচনে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত এ ‘হিরো’।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net