রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩

শিরোনাম :
এবার শিশু আর বিড়ালছানা নিয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাইরাল

এবার শিশু আর বিড়ালছানা নিয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাইরাল

dynamic-sidebar

নিজস্ব সংবাদদাতাঃ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিদিন অনেক মানুষ দেখা করতে আসেন। অধিকাংশ মানুষই নানা ব্যক্তিগত ও রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হন। কিন্তু কিছু সাক্ষাৎ এমনও হয় যখন প্রধানমন্ত্রী একটু নির্ভার হয়ে হাসেন, মজা করেন। তেমনি একটি সাক্ষাতের কয়েকটি ছবি শুক্রবার থেকে ফেইসবুকে ভাইরাল হয়েছে।

ছবিগুলোতে দেখা গেছে, শেখ হাসিনা তার বাসভবন, গণভবনের দ্বিতীয় তলার বৈঠক খানায় দুটো শিশু আর একটি বিড়াল ছানার সাথে আনন্দময় সময় পার করছেন। গোলাপি আর নীল রঙের ফ্রক পড়ে দুই মেয়ে শিশু শেখ হাসিনার জন্য শুক্রবারের সন্ধ্যাটাকে যেন আর দশটা সাধারণ সন্ধ্যা থেকে আলাদা করে দিয়েছিল।

একটি ছবিতে দেখা গেছে, শেখ হাসিনা বৈঠকখানার কাঠ ও বেতের চেয়ারে বসে আছেন। ছোট মেয়ে শিশুটি শেখ হাসিনাকে জড়িয়ে ধরে আছে; হাসিনার মোবাইলফোনে কারো ফোন এসেছে। হাসিনা ডান হাতে বিড়াল ছানা আর শিশুটিকে ধরে আছেন। বাম হাতে ফোনে কথা বলছেন।

পরের ছবিতে বিড়াল ছানা আর মেয়ে শিশুটিকে দুই হাতে জড়িয়ে ধরে হাসিমুখে ক্যমেরার দিকে তাকিয়ে আছেন। ডান হাতের বেষ্টনীতে শিশুটি আর বামহাতে বিড়াল ছানাটিকে ধরে রেখেছেন।

গণভবনের অন্দরমহলের এ ছবিগুলো ফেসবুকে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। ফেসবুকের হাজার হাজার মানুষ এ ছবিগুলো কাল থেকে শেয়ার করছে। ব্যক্তিগত জীবনে শেখ হাসিনা মানুষ হিসেবে কেমন তার একটু দেখার সুযোগ পেয়ে ভক্ত-সমর্থকরা আবেগি পোস্ট আর কমেন্ট করছেন।

সাংবাদিক হাবিবুর রহমান তার পোস্টে লিখেছেন, ‘একজন মমতাময়ী প্রধানমন্ত্রী’।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম লিখেছেন, ‘আত্মার আত্মীয়’।

সম্প্রতি প্রধানমন্ত্রীর আরও দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত ২৭ জানুয়ারি তিনি গোপালগঞ্জে নিজের গ্রামের বাড়িতে গিয়ে ভাগ্নে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি, তার স্ত্রী পেপি কিভিনিয়াম সিদ্দিক এবং তাদের দুই সন্তানকে নিয়ে রিকশা ভ্যানে করে গ্রাম দর্শন করেছিলেন।

তারও এক সপ্তাহ আগে ২০ জানুয়ারি আগে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে যোগ দেয়া শেষে দেশে ফেরার পথে ছোট বোন শেখ রেহানার সঙ্গে বরফ নিয়ে প্রধানমন্ত্রীর খেলার ছবিও ফেসবুকে ভাইরাল হয়।

দুটি ঘটনাই গুরুত্ব দিয়ে প্রকাশ হয় দেশের সংবাদ মাধ্যমগুলোতে এবং তা ব্যাপক প্রচার পায়।

কয়েক বছর আগে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে প্রধানমন্ত্রীর রান্নার ছবি প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটিও তখন ব্যাপক প্রচার পেয়েছিল। এ ছাড়াও নানা সময় তার ব্যাডমিন্টন খেলা, শিশুদেরকে কোলে নিয়ে আদর করার ঘটনায় আলোড়ন হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভক্তরা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের এসব ছবিতে তার কোমল হৃদয়ের প্রকাশ হিসেবেই দেখান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net