শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯

হাতপাখাকে বিজয়ী করুন, আমরা একটি মডেল বরিশাল উপহার দেব

হাতপাখাকে বিজয়ী করুন, আমরা একটি মডেল বরিশাল উপহার দেব

dynamic-sidebar

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৫ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনই বলেন- আপনারা হাতপাখাকে বিজয়ী করুন, আমরা একটি মডেল বরিশাল উপহার দেব। বিগত দিনে অনেক মার্কাকেই বিজয়ী করেছেন, তাদের আচরণ ও দেখেছেন। এবার হাতপাখাকে বিজয়ী করুন। আমরা বরিশালকে একটি মডেল বরিশাল হিসেবে আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ।

শায়েখে চরমোনাই আরো বলেন, বিগত দিনে আপনারা বারবার ধোকা খেয়েছেন। আপনাদের জন্য বরাদ্ধকৃত টাকা থেকে পার্সেন্টিস খেতে খেতে উন্নয়নের যারা বারোটা বাজিয়েছে, তাদের এবার ভোট বিপ্লবের মাধ্যমে বয়কট করুন। দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য এবং উন্নয়নের জন্য এবার হাতপাখায় ভোট দিন।

আজ শনিবার বিকাল ৩টায় নগরীর সোলনা বাজারে গণসংযোগ শেষে পথসভায় উপরোক্ত কথা বলেন শায়েখে চরমোনাই। পথসভায় তিনি গতকাল তারিখ হাতপাখার কর্মী ইশা আন্দোএছাড়াও আজ বিকালে সোনামিয়ার পোল, অপসো স্যালাইন, সাগরদী বাজার ও পোলের হাটে গণসংযোগ এবং পথসভা করবেন শায়েখে চরমোনাই। সোলনা বাজারে গণসংযোগে শায়েখে চরমোনাইর সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল আলম মিলন, চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আমানুল্লাহ আমান, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল্লাহ আল মামুন টিটু প্রমূখ
লন নেতা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ শাকিল হোসেনের উপর আওয়ামীলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ত্রাশবাহিনীর প্রতি কঠোর হুসিয়ারী দিয়ে বলেন, আমার কোন কর্মীর দিকে আঙ্গুল তুলে কেউ তাকালে তার সমুচিত জবাব দেয়া হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি মাঠে কর্মীদের ফেলে রেখে ঘরে বসে থাকার মত নেতা নই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net