রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪

শিরোনাম :
পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে আগৈলঝাড়ায় জাল দলিলে নামজারি, লিয়াকত হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি মামলা সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু বাকেরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে কাতর : চরমোনাই পীর

dynamic-sidebar

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমাদের ওপর হামলা চালিয়ে হাতপাখা মার্কার গণজোয়ার থামানো যাবে না। বাধাগ্রস্ত করা যাবে না আমাদের জয়।জনতার উদ্দেশে রেজাউল করীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে কাতর। তাদের এক নেতা বলেছেন ক্ষমতায় আসতে না পারলে একদিনে এক লাখ লোক মারা যাবে। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে সবাই শান্তিতে বসবাস করবেন। ইসলামী আন্দোলন এখন রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে গণ্য। কাজেই হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নাই। হাতপাখার গণজোয়ার থামানো যাবে নারোববার বিকেলে পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি পালায়, আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়। মানুষ অশান্তিতে বসবাস করে। দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির জন্য ইসলামের পক্ষে রায় দিন। যতই হুমকি আসুক আল্লাহকে ভয় করুন, আল্লাহ সবাইকে হেফাজত করবেন।পিরোজপুর-১ আসনে দলের প্রার্থী হিসেবে হাত পাখা প্রতীকের প্রার্থী হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহকে পরিচয় করিয়ে দিয়ে রেজাউল করীম বলেন, হাতপাখা শান্তির প্রতীক। মাসুম বিল্লাহকে হাতপাখা প্রতীকে ভোট দিন।ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, ইসলামী আন্দোলনের এ আসনের প্রার্থী হাফেজ মো. মাসুম বিল্লাহ, শিহাব উদ্দিন কাসেমী, নজরুল আহসান মিন্টু, ইলিয়াস সেখ, আল আমিন, সেখ মো. ওবায়দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মিজানুর রহমান, শহীদুল ইসলাম তালুকদার ও মো. শহীদুল ইসলাম প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net