শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩

বাবুগঞ্জে পাঁচ সহস্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

বাবুগঞ্জে পাঁচ সহস্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

dynamic-sidebar

ওয়ার্কার্স পার্টি নেতা বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান এর নেতৃত্বে বাবুগঞ্জ ও মুলাদীর পাঁচ সহস্রাধিক নেতাকর্মী জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তৈরী প্রতিকি নৌকা তুলে দিয়ে আ’লীগে যোগদান করেনসোমবার বিকাল ৫ টায় আগৈলঝারা রন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে মশিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাস্টার মোঃ কবির শিকদার সাংগঠনিক সম্পাদক বাবুগঞ্জ শ্রমিক দল, মোঃ ফজলুল করিম সাবেক সাধারন সম্পাদক জাতীয় পার্টি কেদারপুর ইউনিয়ন,মোঃ অহিদুর রহমান, মোঃ রাকিব চৌকিদার যুবমৈত্রি নেতা মুলাদী মোসাঃ কুলসুম , সদস্য দেহেরগতি উইনয়ন পরিষদ সহ বাবুগঞ্জ ও মুলাদি উপজেলার বিএনপি ,জাতিয়পার্টি ও ওয়ার্কার্স পার্টির পাঁচ সহস্রাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও সাধারন সম্পাদক সরদার মোঃ খালেদ হোসেন স্বপন সহ বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net