শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩

বাবুগঞ্জে হাতপাখার সমর্থনে ইসলামী অন্দোলন জেলা নেতৃবৃন্দের গনসংযোগ

বাবুগঞ্জে হাতপাখার সমর্থনে ইসলামী অন্দোলন জেলা নেতৃবৃন্দের গনসংযোগ

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রচার প্রচারনার ১০ দিনে আজ বুধবার জেলা নেতৃবৃন্দ সহ বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা,মানিককাঠি,রামপট্টি,রহমতপুর বাজার, সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

খানপুরা বাজারে ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী ও বরিশাল -৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা সহ-সভাপতি আবদুল মালেক কাফরা, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওছারুল ইসলাম, শিক্ষক ফোরামের জেলা সদস্য সচিব মাস্টার মনিরুল ইসলাম, শ্রমিক নেতা গাজী আবদুর রাজ্জাক, যুবনেতা ডেন্টিস মহিউদ্দীন, ছাত্র নেতা ইব্রাহিম হোসাইন, আরমান হোসাইন রিয়াদ, উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাবুগঞ্জ সেক্রেটারি মাওলানা শামছুল হক, যুব আন্দোলনের সভাপতি হাফেজ রহমাতুল্লাহ সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পথসভায় বক্তারা বর্তমান সমাজ থেকে অন্যায় অবিচার দূও করে গড়ীব-দুঃখী -মেহেনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে হাতপাখা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net