রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৯

শিরোনাম :
পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে আগৈলঝাড়ায় জাল দলিলে নামজারি, লিয়াকত হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি মামলা সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু বাকেরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
আপনাদের ভোট ডাকাতি করার আগেই আপনারা ভোট দিবেন: চরমোনাই পীর

আপনাদের ভোট ডাকাতি করার আগেই আপনারা ভোট দিবেন: চরমোনাই পীর

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন- ‘আওয়ামী লীগ দেশে সন্ত্রাস কায়েম করেছে। তাই তারা বলে বেড়াচ্ছে নির্বাচনে পরাজিত হলে আওয়ামী লীগের এক লাখ নেতাকর্মী মারা যাবে এবং লাখ লাখ নেতাকর্মী ঘরছাড়া হবে। আমার প্রশ্ন আপনাদের এমন ভয় কেন?’

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের তামান্না মোড়ে হাতপাখা মার্কার নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, ‘এই পাঁচ বছরে আওয়ামী লীগের ভাগ্য বদল হয়েছে, জনগণের ভাগ্য বদল হয়নি। জালেমের হাত থেকে মুক্তির জন্য আমরা ভোট চাই। এখনকার রাজনীতি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আওয়ামী লীগ এদেশে জুলুমের রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিজয় অনিশ্চিত জেনেই তারা ভোট কেন্দ্রে ভোট চুরি, ভোট ডাকাতি করতে চায়।’

ভোটারদের উদ্দেশে চরমোনাই পীর বলেন- ‘তারা ভোট চুরি বা ডাকাতি করার আগেই আপনারা ভোট দেবেন। তারা ভোট চুরি করতে যেন না পারে। আপনার ভোটের রায়ে যেন কোনও সুদখোর বা চোর সংসদে না যায়। সুদখোর বা চোরদের সংসদে পাঠালে তাদের সাক্ষী হিসেবে থাকবেন। আমরা আর কোনও প্রতারক বা চোরকে ভোট দিয়ে সংসদে পাঠাবো না।’

চরমোনাই পীর আরও বলেন- ‘আমাদের নির্বাচনি প্রচারণায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। পোস্টার লাগাতে বাধা প্রদান করা হচ্ছে। পথসভা ও গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ, নীলফামারী-৪ আসনের হাতপাখার প্রার্থী শহিদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সভাপতি মো. সদর উদ্দিন ও সেক্রেটারি হাফেজ নুরুল হুদা।

পথসভা পরিচালনা করেন সৈয়দপুর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মো. গোলাম রব্বানী প্রমুখ। পথসভায় শত শত দলীয় নেতাকর্মী হাতপাখা মার্কার ব্যানারসহ উপস্থিত ছিল। পথসভা শেষে তিনি রংপুরের তারাগঞ্জের উদ্দেশে রওয়ানা করেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net