রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

dynamic-sidebar

একাদশ জাতীয সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলার দুটি আসনের আইন-শৃঙ্খলা রক্ষার্থে খুলনা থেকে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় সারা দেশের মতো ঝালকাঠির চার উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়।
ঝালকাঠি সদরে ২ প্লাটুন, রাজাপুর উপজেলার জন্য ২ প্লাটুন, নলছিটি উপজেলার জন্য ১ প্লাটুন ও কাঁঠালিয়ায় ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২১) খুলনার লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে নির্বাচন কমিশনের নির্দেশে এই বাহিনী নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত দায়িত্বে কাজ করবে। জেলার ২টি সংসদীয় আসনের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা মাঠে থাকবে।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net