, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি
ভোলায় নৌকার পোস্টার লাগানোর সময় মৎস্যলীগ নেতাকে মারধর

ভোলায় নৌকার পোস্টার লাগানোর সময় মৎস্যলীগ নেতাকে মারধর

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ভোলার মনপুরায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী নৌকার পোস্টার লাগানোর সময় এক মৎস্যলীগ নেতাকে বেধড়ক মারধর করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে গুরুতর আহত মৎস্যলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।আহত মৎস্যলীগ নেতা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৎস্যলীগ নেতা খোরশেদ। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৫টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরকাঠি বাজারে এ ঘটনা ঘটে।মৎস্যলীগ নেতা খোরশেদ জানান, মাঝেরকাঠি পোস্টার লাগানোর সময় বিএনপি নেতা জাফর বদ্দার, জুয়েল বদ্ধার, মিন্টু মুন্সি, লুৎফুর মুন্সি, হাবিবসহ অনেকে লাঠি দিয়ে আমাকে মারে।মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাঝেরকাঠি বাজারে পোস্টার লাগানোর সময় বিএনপির নেতারা চোরাগোপ্তা হামলা চালিয়ে মৎস্যলীগ নেতাকে মারধর করে।এদিকে মনপুরা বিএনপির সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন জানান- মাঝেরকাঠি ব্যবসায়ীকেন্দ্রিক মারধরের ঘটনাটি আওয়ামী লীগ বিএনপির কাঁধে জড়াতে চাইছে। এতে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যেখানে আওয়ামী লীগের ভয়ে বিএনপি মনপুরাতে দাঁড়াতে পারছে না সেখানে কীভাবে বিএনপি মারধর করে।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান- ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net