, ,

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারণায় হেলিকপ্টারে এলেন ফেরদাউস-অপু

ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারণায় হেলিকপ্টারে এলেন ফেরদাউস-অপু

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// নৌকার প্রচারণায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ভোলার লালমোহনে এসেছেন চিত্রনায়ক ফেরদাউস ও নায়িকা অপু বিশ্বাস।দুই তারকা আসার কথা মানুষের কাছে প্রচার না হলেও বিষয়টি মুখে মুখে শুনে তাদের একনজর দেখতে ভিড় করে সাধারণ মানুষ ও ভক্তরা।শুক্রবার দুপুরের দিকে নায়ক ফেরদৌস ও নায়িকা অপু বিশ্বাস ফরাজগঞ্জ ইউনিয়নে গণসংযোগে যান। সেখানে রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ তাদের দেখার জন্য ভিড় করেন।

পরে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন তারা।এ সময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নুরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা নৌকার পক্ষে আমরা এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন।ফেরদাউস ও অপু বিশ্বাস নৌকার বিজয় নিশ্চিত করতে সাধারণ ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net