রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
যারা উন্নয়ন করতে পারে তারাই ভোট পাওয়ার যোগ্য: ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

যারা উন্নয়ন করতে পারে তারাই ভোট পাওয়ার যোগ্য: ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

dynamic-sidebar

শিল্পমন্ত্রী আ‌মির হো‌সেন আমু ব‌লে‌ছেন, যারা দেশের ও দেশের মানুষের উন্নয়ন করতে পারে তারাই ভোট পাওয়ার যোগ্য।তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের ও দেশের মানুষের ভাগ্যের ব্যাপক উন্নয়ন করেছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান করুন।শুক্রবার (২১ ডিসেম্বর) বিকে‌লে ঝালকাঠির ঢাপঢ় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।‌

তি‌নি আ‌রো ব‌লেন, বঙ্গবন্ধু গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তাই স্বাধীনতার একুশ বছর পর ক্ষমতায় এসে শেখ হাসিনা বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর একুশ বছর অন্য যারা দেশ শাসন করেছিলেন তারা কিন্তু কেউ গরিব মানুষের কথা চিন্তা করেননি।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদর সভাপতিত্বে এ পথসভায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুছ লস্কর, পৌরসভার কাউন্সিলর হাফিজ আল-মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net