সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
ঝালকাঠিতে পথসভায় ছাত্রলীগের দু’নেতার মধ্যে সংঘর্ষ: আহত ৫

ঝালকাঠিতে পথসভায় ছাত্রলীগের দু’নেতার মধ্যে সংঘর্ষ: আহত ৫

dynamic-sidebar

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়ায় রোববার সন্ধ্যায় মহাজোটের প্রার্থী বজলুল হক হারুন এমপির নির্বাচনী পথসভা শেষে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে এবং সভাস্থলের প্রায় ২৫টি চেয়ার ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। রাজাপুর থানার এসআই সিদ্দিকুর রহমান জানান, নির্বাচনী সভা শেষে মহাজোটের প্রার্থী বিএইচ হারুন মঞ্চ থেকে নেমে চলে যাওয়ার সময় রাজাপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আলিম হোসেনের মধ্যে ধাক্কা লাগে। এমপি চলে যাওয়ার পর এ ঘটনা নিয়ে মাহমুদ ও আলিমের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটলে উভয় পক্ষের ২ দফায় সংঘর্ষের ঘটনা ঘটলে ছাত্রলীগ নেতা আলীম ও ছাত্রলীগের কর্মী রিগানসহ উভয় পক্ষের ৫ নেতাকর্মী আহত হয়।

পরে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে ততক্ষনে সভাস্থলের কমপক্ষে ২৫টি চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এ ব্যপারে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেল জানান, ‘আমি ঢাকায় থাকায় ঘটনাটি জানতাম না। বিস্তারিত জেনে দেখতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net