, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক

সন্ত্রাসীকে ভোট দিলে আপনার ভোট পঁচবে : মনীষা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বাম গণতান্ত্রিক জোট বাসদ’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, দুর্নীতিবাজ মানুষকে ভোট দিলে আপনার ভোট পঁচবে, একজন সন্ত্রাসীকে ভোট দিলে আপনার ভোট পঁচবে। একজন বিবেকবান, সৎ রাজনীতিবিদ ও সংগ্রামী মানুষকে ভোট দিলে আপনার ভোট পঁচবে না। আপনার বিবেক জিতবে, আপনার মূল্যবোধ জিতবে।সোমবার (২৪ ডিসেম্বর) শেষ বিকালে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাসদ’র মনোনীত মই মার্কার প্রার্থীর গণসংযোগ শেষে এক পথসভায় ডা. মনীষা চক্রবর্তী এ কথাগুলো বলেন।তিনি বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের কাছে গিয়ে উন্নয়নের গল্প শোনাতে যাবেন না। ক্ষেতে সোনালি ধান দেখে চোখ জুড়িয়ে যায়। যে ধান যে কৃষক ফলিয়েছেন তার চেহারার কী অবস্থা ? তার মানসিক অবস্থা কী? সেই কৃষকের মুখে কি হাসি আছে ? আমরা দেখি এক মন ধান উৎপন্ন করতে একজন কৃষকের কমপক্ষে সাড়ে ৮ শ থেকে ৯ শ টাকা খারচ হয়েছে। আর এই ধান যখন কৃষক বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন, তখন তিনি পাচ্ছেন ৫ শ থেকে সাড়ে ৫ শ টাকা। একজন কৃষককে আপনারা উন্নয়নের গল্প শোনাতে যাবেন না। উন্নয়নের গল্প শোনাতে হলে আগে তার ধানের দাম দিন। তারপরে উন্নয়নের গল্প করুন।তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলসহ সারা বাংলাদেশের আমাদের প্রার্থীরা জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচন করছেন। সেই প্রার্থীদের পক্ষে আপনার মূল্যবান মতামত দিয়ে বাংলাদেশের রাজনীতির পরিবর্তণ আপনদের হাত দিয়েই শুরু হোক। মই মার্কা ক্ষমতা দখল ও গদি দখলের মার্কা নয়। এটি নীতি পরিবর্তণের মার্কা। তিনি বামজোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জহিরুল আলম সবুজকে মই মার্কায় ভোট দেয়ার আহŸান জানান।কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী এ পথসভায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সতাপতি সঞ্চু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য বাবুল তালুকদার এবং ১১৪ পটুয়াখালী-৪ আসনে বাসদ’র প্রার্থী অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ প্রমুখ।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net