, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম

আওয়ামীলীগেরও সময় ফুরিয়ে আসছে: ফয়জুল করীম

dynamic-sidebar

অনলাইন ডেস্ক॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, বরিশাল-৫ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আমরা আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সিইসি স্বীয় দায়িত্বের স্থান ভুলে গিয়ে আওয়ামী লীগের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। এই কমিশনের মাধ্যমে কতটুকু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা জনগণ বুঝতে পেরেছে।শায়খে চরমোনাই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। যদি কেউ এতে বিঘ্নতার চেষ্টা করে, তাদের সমুচিত জবাব দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমার হাতপাখার নেতাকর্মীরা ইতিপূর্বেই তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছে। তারা যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলা করার জন্য কাফনের কাপর সঙ্গে নিয়ে কেন্দ্রে অবস্থান করবে ইনশাআল্লাহ।আজ শুক্রবার এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। তিনি আরও বলেন, যদি আওয়ামীলীগের ভোট কারচুপি করার ইচ্ছা থাকে তবে নির্বাচন দেয়ার কি প্রয়োজন ছিল? ঘোষণা দিয়ে আবারও ক্ষমতা গ্রহণ করলেই তো হতো। একটি নির্বাচনে প্রতিটি প্রার্থীর যে কত টাকা খরচ হয়, এগুলোর কি প্রয়োজন ছিল? এসব আনুষ্ঠানিকতার কোন প্রয়োজনই ছিলনা। আর কয়দিন? তাদের জেনে রাখার উচিৎ পৃথিবীতে কোন জালিম শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর বেশীদিন টিকে থাকতে পারেনি। সুতরাং আওয়ামীলীগেরও সময় ফুরিয়ে আসছে। তাদের এখন সংযত হওয়া উচিৎ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net