, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

dynamic-sidebar

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ এবং একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন শেষে আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা।পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিশেষ মোনাজাতের আগে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন।এর আগে, সকাল ১০টায় হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ১১টার দিকে টুঙ্গীপাড়া পৌঁছান তিনি। তার আগে মন্ত্রিপরিষদের সদস্যরা বাসে করে ঢাকা থেকে টুঙ্গীপাড়ায় পৌঁছান সকাল সোয়া ১০টার দিকে। সংসদ ভবন থেকে সকালে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হন তারা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের পরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গীপাড়া ত্যাগ করবেন বলে জানা গেছে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net