বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

শিরোনাম :
নগরীর পোর্ট রোড মৎস্য আড়ৎ থেকে ৪০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

নগরীর পোর্ট রোড মৎস্য আড়ৎ থেকে ৪০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

dynamic-sidebar

বরিশালে জেলি মিশ্রিত চিংড়িসহ আটক দুই মাছ বিক্রেতাকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মাছ বিক্রেতা জাফর জমাদ্দার ও মিলন পাল।মঙ্গলবার (১৫ জানুয়ারি) নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, মৎস্য বিভাগের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রূম্পা ঘোষের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে জেলিযুক্ত ৪০ কেজি চিংড়ি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই মাছ বিক্রেতাকে আটক করা হয়।

এদিকে আটক জেলেরা জেলিযুক্ত চিংড়ি বিক্রির কথা স্বীকার করলে তাদের সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।দণ্ড ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়েছে। পরে জেলিযুক্ত ৪০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net