, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি
আনন্দ টিভির চীফ রিপোর্টার সাব্বির বহিস্কার

আনন্দ টিভির চীফ রিপোর্টার সাব্বির বহিস্কার

dynamic-sidebar

দুর্নীতি, নিয়োগ বানিজ্য, চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগে আনন্দ টিভির চীফ রিপোর্টার আনিসুর রহমান সাব্বিরকে অব্যহতি প্রদান করেছে কর্তৃপক্ষ। আনন্দ টিভির একটি বিস্বস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, তিনি অফিস স্টাফসহ বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিদের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে অবৈধ নিয়োগ বানিজ্য করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। ১৫ জানুয়ারী মঙ্গলবার রাতে আনন্দ টিভির নিজস্ব কার্যলয়ে অব্যহতি পত্র গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। এই বিষয়ে আনন্দ টিভি কর্র্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ষড়যন্ত্র প্রমানিত হওয়ার সত্তেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে শুধু মাত্র সহনুভুতি দেখিয়ে তার কাছ থেকে ইস্তফা পত্র গ্রহণ করা হয়। আনিসুর রহমান সাব্বির এর আগে বিজয় টিভি, মাই টিভি এবং দীপ্ত টিভিতে কর্মরত ছিল। সেখানেও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে বহিস্কৃত হন। আনন্দ টিভিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক জন জানান, সাব্বির তার নিজস্ব টিমের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতো। পরে বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন কর্তৃপক্ষ ।

 

উল্লেখ্য, “হৃদয়ের কথা বলে” এই শ্লোগানে ২০১৮ সালের ১১ মার্চ শুভ উদ্ভোধনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আনন্দ টিভি। এরিই মধ্যে ভিন্ন ধর্মী অনুষ্ঠানের মাধ্যেমে দর্শক প্রিয়তায় স্থান পেয়েছে আনন্দ টিভি। এছাড়াও সারা বাংলার সংবাদে আবহমান বাংলার মাটি ও মানুষের কথা তুলে ধরায় দর্শক প্রিয়তা ও প্রশংসা অর্জন করেছে দেশের অন্যতম এই স্যাটেলাইট টেলিভিশন। একঝাক সৃজনশীল কলাকুশলী এবং দেশজুরে একঝাক উদ্যামী সাংবাদিকদের নিয়ে এগিয়ে চলেছে আনন্দ টিভি। প্রতি ঘন্টার সংবাদ বুলেটিনের পাশাপাশি আনন্দ সারাবাংলার সংবাদ ও আনন্দ প্রাইম নিউজে সাহসী ভুমিকা রাখায় দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে আনন্দ টেলিভিশন। এর রয়েছে নিজস্ব ভবন, স্টুডিওসহ অত্যাধুনিক সরঞ্জাম। তাই নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে আনন্দ টিভি এগিয়ে যাবে আবহমান বাংলার মাটি ও মানুষের হৃদয় জুরে এমনটাই প্রত্যাশা আনন্দ টিভির দর্শকদের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net