বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩১

শিরোনাম :
বরিশালে সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ

বরিশালে সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইয়ুথ চেঞ্জ মেকার, বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসনের সহায়তায় নগরীর শ্রী চৈতন্যমোহন স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ শুক্রবার (১৮ জানুয়ারী) বিকাল ৩টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেঞ্জ মেকার, বরিশাল’র আহবায়ক ইসরাত জাহান আঁখি। এ সময় সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের জন্য যুব সমাজের এগিয়ে আসাটা প্রশংসার দাবি রাখে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা শীতকালীন কম্বল তোমাদের মাধ্যমে দরিদ্র অসহা মানুষের মাঝে বিতরণ হচ্ছে এটা দেখে ভালো লাগছে। পরে জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ১০০ জন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net