রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২১

শিরোনাম :
বৈদ্যতিক শর্টসার্কিট থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড

বৈদ্যতিক শর্টসার্কিট থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের ওর্য়াকশপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। দুই ঘন্টা চেষ্টার পর পটুয়াখালী-আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

স্থানীয়ও সংশ্লিষ্টদের সূত্রে জান গেছে- শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করছিল। ১১টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাৎক্ষণিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। এ ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকান্ড বন্ধ হয়ে যায়।

চাইনিজ শ্রমিকদের বরাত দিয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সাব ইনচার্জ মো. আবুল বাসার বলেন- বৈদ্যতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। প্রথমে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চায়নারা আগুন নেভানোর চেষ্টা করেছে। কিন্তু আগুন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলাপাড়া ফায়ার সার্ভিসের খবর দেয়।

পরে আমতলী এবং পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি সাংবাদিকদের জানান।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net