রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৫

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

দিনে দুপুরে নলছিটিতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটিতে বেনজির জাহান মুক্তা (১৯) নামে এক কলেজছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বারইকরণ কাপুড়িয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বেনজির জাহান মুক্তা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। তিনি বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরেন মুক্তা। এরপর তাকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পথে কলেজ খেয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়। নিহত কলেজছাত্রীর মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, নিহতের গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে পাওয়া গেছে। ঝালকাঠি জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ও ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net