গত ১২/০২/২০১৯খ্রিঃ তারিখ ১৯:৫০ ঘটিকায় এসআই(নিঃ) মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্ত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে বিএমপি, বরিশালের কোতয়ালী মডেল থানাধীন ১৪ নং ওয়ার্ডস্থ খালেদাবাদ কলোনী সংলগ্ন এ্যাডভোকেট এনায়েত পীর এর বাড়ীর উত্তর পাশের্^ ফাকা জায়গা হইতে মাদক ব্যবসায়ী মোঃ কালাম হাওলাদার সোহাগ (৩৭), পিতা-মোঃ আশরাফ আলী হাওলাদার,
মাতা- রিজিয়া বেগম, সাং- চরকাউয়া সাতানি, ওয়ার্ড নং-০৩, থানা- বন্দর, বিএমপি, বরিশাল‘কে ৩৫(পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১০(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কোতয়ালী মডেল থানা, বিএমপি, বরিশালে সোপর্দ করা হইলে বর্ণিত ধারায় মামলা নং-৪২/১৯ তাং-১২/০২/১৯খ্রিঃ রুজু করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply